ইন্দোনেশিয়া দাবা

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৮
ইন্দোনেশিয়া ওপেন দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিবের শুরুটা হয়েছিল জয় দিয়ে। দ্বিতীয় রাউন্ডের খেলা ভেনেজুয়েলের গ্র্যান্ডমাস্টার ইতুররজাগা এডুয়ার্ডের সাথে ড্র করেছিলেন রাজিব। গতকাল সকালে তৃতীয় রাউন্ডে রাজিব (রেটিং ২৪৪৫) ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিত গুপ্তার (রেটিং ২৫৯৩) কাছে হেরে গেছেন। তিন খেলায় রাজিবের দেড় পয়েন্ট। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের খেলায় ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার ইমানুয়েল সেনাদারের বিরুদ্ধে লড়ছিলেন রাজিব।