লিভারপুল ছাড়ছেন সুয়ারেজ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১২
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর সুবিধাকে কাজে লাগিয়ে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। মূলত সুয়ারেজের ইচ্ছাতেই তাকে ছেড়ে দেয়া হবে বলে লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যেই দল ছাড়ার ব্যাপারে সুয়ারেজ তার সতীর্থদের সাথে আলোচনা করেছেন। স্থানীয় গণমাধ্যম সূত্র মতে জানা গেছে, আগামী জানুয়ারিতে যখন ট্রান্সফার উইন্ডো খুলে দেয়া হবে তখন তার ব্যাপারে লিভারপুলের দৃষ্টিভঙ্গি সুয়ারেজ নিজেও পর্যবেক্ষণ করবেন। মূলত তিনি চ্যাম্পিয়ন্স লিগের কোন ক্লাবের সাথে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করেছেন। ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল তাকে কিনে নিতে পারে; এমন গুজবও বাসাতে উড়ছে। কিন্তু সুয়ারেজ সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। সূত্র মতে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে আলোচনার বিষয়টিও বাদ দেয়া যায় না। ইতোমধ্যেই সুয়ারেজের বিকল্প খেলোয়াড় খুঁজতে শুরু করেছে লিভারপুল। যদিও তাদের পুরো ইচ্ছা ছিল সুয়ারেজকে রেখে দেবার।