এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবল

বাংলাদেশ গ্রুপ রানার্সআপ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১২
এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে বাংলাদেশ সি গ্রুপ পর্বে রানার্সআপ হয়েছে। কারণ গ্রুপের শেষ ম্যাচে ইরাক-কুয়েত গোলশূন্য ড্র করেছে। ৬ পয়েন্ট নিয়ে ইরাক চ্যাম্পিয়ন, চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ রানার্সআপ, ৪ পয়েন্ট নিয়ে কুয়েত তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ কুয়েতকে হারানোর কারণে রানার্সআপ হয়েছে। পাকিস্তান তিন খেলায় ১ পয়েন্ট পেয়ে চার দলের মধ্যে চতুর্থ হয়েছে। বাছাই ফুটবলে ৯ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। এছাড়াও ৯ গ্রুপ থেকে ৬টি সেরা রানার্সআপ দল চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে। মিয়ানমারে চূড়ান্ত পর্ব। বাংলাদেশ সে সুযোগ গ্রহণ করতে পারছে না। কারণ ইরাকের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬-০ গোলে হেরে যাওয়ায় গোল গড়ে অন্যান্য দল থেকে ৫ গোলে পিছিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে কুয়েতকে হারায় এবং শেষ ম্যাচে পাকিস্তানের সাথে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকায় ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব ফুটবল দল।