মহিলা ফুটবলারদের কোচিং কোর্স শেষ হলো

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১৩
বাংলাদেশের মহিলা ফুটবলের মান বাড়াতে এবং কোচ সৃষ্টি করতে এবারই প্রথম মহিলাদের জন্য কোচিং কোর্স আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রায় সবাই ছিলেন বর্তমান সময়ের ফুটবলার। বেশিরভাগই জাতীয় দলে খেলেছেন। খেলোয়াড়ি জীবন থাকতেই তারা কোচিং কোর্স করে জ্ঞান অর্জন করতে চান। এজন্যই মহিলা ফুটবলাররা এএফসির এই কোর্স করতে এগিয়ে এসেছিলেন। ভবিষ্যতে ফুটবলকেই পেশা হিসাবে বেছে নিতে আগ্রহ রয়েছে বলেই মাঠের ফুটবলাররা কোচিং কোর্স করেছেন। যেখানে প্রধান ইন্সট্রাক্টর ছিলেন সাইফুল বারী টিটু এবং তার সহকারী ছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর জোবায়ের নিপু, কো-অর্ডিনেটর ছিলেন আহসান আহমেদ অমিত। অনন্যা, মাহমুদা শরীফা, সুইনু প্রু, অম্রা চিং, মিরনা, পুতুল, সাবিনা, জয়া, নাসরিন, রিক্তা, মুক্তা, বিথী, নুবাই, ফরিদা, সাদিয়া, ঝর্ণা ও মাইনু মারমা। গত ১ অক্টোবর শুরু হয়ে গতকাল শেষ হয়েছে কোর্স। দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এএফসির নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন। বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু। বক্তাগণ বলেন, এই সার্টিফিকেট কোর্সের মাধ্যমে দেশের মহিলা ফুটবল উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।