একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এই আসনে বিএনপির একক প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য চুয়াডাঙ্গা দলের জেলা সহ-সভাপতি শিল্পপতি হাজী আলী আজগার টগর ও বিএনপির একক প্রার্থী দলের কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ বিজেইএমএ’র সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু।
বুধবার ভিন্ন ভিন্ন সময়ে তারা দুজন সহকারী রির্টানিং অফিসার জীবননগর ইউএনও সিরাজুল ইসলামের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে দুই ম্যাজিস্ট্রটের নেতৃত্বে নিরাপত্তায় ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
ইত্তেফাক/কেআই
