মহাস্থানগড়ে মসজিদটি কি নামে পরিচিত?

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২০:০১
অধ্যায় : তৃতীয় বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এক কথায় উত্তর: ১। পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ কোথায় রয়েছে? উত্তর: মহাস্থানগড়। ২। মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: মৌর্য আমলে। ৩। বগুড়া শহর থেকে মহাস্থানগড় কত কিলোমিটার উত্তরে? উত্তর: ১৩ কিলোমিটার। ৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। উত্তর:করতোয়া। ৫। মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে? উত্তর: ব্রাহ্মী। ৬। গোবিন্দভিটা কোথায় অবস্থিত? উত্তর:মহাস্থানগড়ে। ৭। মহাস্থানগড়ে মসজিদটি কি নামে পরিচিত? উত্তর: মহাস্থান মসজিদ। ৮। রাজশাহীর জাদুঘরের নাম কি? উত্তর: বরেন্দ্র। ৯। নরসিংদী জেলার পাশাপাশি দুটি গ্রামের নাম কি? উত্তর: ওয়ারী ও বটেশ্বর। ১০। ছাপাঙ্কিত মুদ্রা কোথায় পাওয়া গেছে? উত্তর: ওয়ারী-বটেশ্বরে। ১১। পাহাড়পুর কোন বিভাগের আওতায়? উত্তর: রাজশাহী বিভাগের। ১২। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর: নওগাঁ জেলায়। ১৩। পাহাড়পুরে প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে কোন রাজার আমলের? উত্তর:পাল বংশের রাজা। ১৪। পাহাড়পুরে পুরাকীর্তিটি কি নামে পরিচিত? উত্তর: সোমপুর মহাবিহার। ১৫। সোমপুর বিহারে কতটি কুঠুরি আছে? উত্তর: ১৭৭টি। ১৬। ময়নামতি কুমিল্লা শহর থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত। উত্তর:আট। ১৭। রাজা মানিকের স্ত্রীর নাম কি? উত্তর: ময়নামতি।