‘স্যার অ্যালেক্স ফার্গুসন ওয়ে’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৩০
অ্যালেক্স ফার্গুসন যখন ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং জীবন শুরু করেন তারও পরে জন্ম নিয়েছেন ক্লাবটির গোটা কয়েক ফুটবলার। ২৭ বছর ধরে ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেছেন ফার্গী। তার এই সুদীর্ঘ এবং বণ্যার্ঢ কোচিং জীবনের প্রাপ্তিটাও উল্লেখ করার মতো। এই সুদীর্ঘ সময়ে ১৩টি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাসহ সবর্মোট ৩৮টি শিরোপা এনে দিয়েছেন ইংলিশ ক্লাবটিকে। এই কৃতকর্মের সম্মানও পাচ্ছেন এই স্কটিশ কোচ। ওল্ড ট্রাফোর্ডের কাছে একটি সড়কের নাম ছিল ‘ওয়াটার রিচ’। অ্যালেক্স ফার্গুসনের সম্মানে সমপ্রতি সড়কটির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘স্যার অ্যালেক্স ফার্গুসন ওয়ে’। এছাড়াও গতকাল ম্যানচেস্টার শহরের ট্রাফোর্ডের মেয়র তাকে ‘ফ্রীডম অব বরো’ পুরস্কারে ভূষিত করেছেন।