এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : পৌরনীতি ১মপত্র

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:৩৩
মমিনুল ইসলাম মোল্লা প্রভাষক পৌরনীতি, সামছুল হক কলেজ হায়দরাবাদ মুরাদনগর, কুমিল্লা অধ্যায় ঃ আইন, স্বাধীনতা ও সাম্য ঊদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর জবাব দাওঃ লিজা ইলাবাজ কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী। কলেজে আসার সময় রতন ও তার সহযোগী বন্ধুরা তাকে বটতলার মোড়ে বিরক্ত করে। কিছুদিন নিরবে সহ্য করলেও পরে অতিষ্ঠ হয়ে বাবাকে জানায়। বাবা বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করেন এবং পুলিশের স্মরণাপন্ন হন। থানায় নিয়ে যাওয়ার পর তার বাবা উপজেলা চেয়ারম্যানের পরিচয় দিয়ে ইভটেজার রতন বলে - আপনার এত বড় সাহস ! আপনি আমাকে আটক করেছেন ? তার কথা শুনে থানার সত্ ও নীতিবান দারোগা আফরিন সরকার বলেন-“ আইনের চোখে সবাই সমান।” তখন রতন ও তার বন্ধুরা ভবিষ্যতে আইন মেনে আইন মেনে চলার অঙ্গীকার করে। ক .আইন কোন্ ভাষার শব্দ ? ১ খ . আইনের শাসন বলতে কী বোঝায় ? ২ গ. ‘‘আইনের চোখে সকলেই সমান ” উদ্দীপকের আফরিন সরকারের এ উক্তিটির যথার্থতা মূল্যায়ণ কর। ৩ ঘ. পুলিশের স্মরণাপন্ন হওয়ার পর বখাটে ছেলে রতন ও তার বন্ধুদের আইন মেনে চলার প্রেক্ষাপট ব্যাখ্যা কর। ৪ নিম্নে উদ্দীপকের আলোকে জবাব প্রদান করা হলো ঃ ক. (জ্ঞানমূলক ) ঃ আইন ফার্সি ভাষার শব্দ। খ. (অনুধাবনমূলক ) ঃ সকল ক্ষেত্রে ও সকলের জন্য আইনের প্রাধান্যই হচ্ছে আইনের শাসন। আইনকে উপেক্ষা করা যাবে না। আইনের প্রতি অবজ্ঞা আইন অমান্যের শামিল। আইনের শাসন বাস্তবায়নের জন্য প্রয়োজন ঃ ১. আইনের দৃষ্টিতে সবাই সমান। ২. সকলের জন্য একই আইনের প্রয়োগ ৩. কাউকে বিনা অপরাধে গ্রেফতার না করা ৪. বিনা বিচারে কাউকে আটক না রাখা। গ. (উচ্চতর দক্ষতা ) ঃ উদ্দীপকের আফরিন সরকারের বক্তব্যে আইনের সুস্পষ্টতা, সার্বজনীনতা, গতিশীলতা, স্বাধীনতা, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ,ও অধিকার সংরক্ষণ ইত্যাদি ফুটে উঠেছে। বিষয়টি এভাবে ব্যাখ্যা করা যায়ঃ ১. আদর্শ জীবন যাপনের উপযোগী পরিবেশ ঃ মানুষের বাহ্যিক আচরন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আইনের প্রধান লক্ষ্য হচ্ছে নাগরিকের আর্থ -সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যাতিরেকে কোন বিধি-বিধান আইন বলে গন্য হতে পারেনা। জনগণের স্বাধীনতা ও অধিকার আইনের মাধ্যমে রক্ষিত হয়। সুতরাং আইন সুস্থ, শৃংখলাবোধ, আদর্শ জীবনযাপনের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। ২. আইন সর্বজনীনঃ আফরিন সরকার এর দৃষ্টিতে আইন সর্বজনীন। আইন সমভাবে প্রযোজ্য ; ছোট-বড়, ধনী-নির্ধন, রাজা-প্রজা সকলের জন্য। আইনের বিধানসমূহ সুনিশ্চিত ও সুস্পষ্ট। আইন ভঙ্গকরীকে শান্তি পেতে হয়। আইন লঙ্গনে সমাজে অরাজকতার সৃষ্টি হয়। ৩. স্বাধীনতা রক্ষাঃ সবই সমানভাবে স্বাধীনতা পালন করতে হলে সবাইকে আইনের শাসন মেনে চলতে হবে। অধ্যাপক ডাইসি মনে করেন যে, “স্বাধীনতা সংরক্ষণে আইনের শাসনের গুরুত্ব অপরিসীম।” তিন আইনের শাসন বলতে তিনটি মূলনীতিকে বুঝিয়েছেন। যথাঃ ক. আইনের প্রধান্য বজায় রাখা খ. আইনের দৃষ্টিতে সবাই সমান গ. অধিকার আদালত কর্তৃক স্বীকৃত। পরিশেষে বলা যায়,রাষ্ট্র প্রয়োজনবোধে অর্থদণ্ড, দৈহিক শাস্তি, জেল প্রভৃতির মাধ্যমে বল প্রয়োগ করে আইন মানতে বাধ্য করে। এবাবে আইনের শাসন সমভাবে প্রতিষ্ঠিত থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। ঘ এর উত্তর আগামীকাল