বাড্ডার সাঁতারকূল এলাকায় শারমিন আক্তার নামে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সক শারমিনকে মৃত ঘোষণা করেন।
শারমিনের পিতা নাইম ইসলাম জানান, তার একমাত্র মেয়ে শারমিনকে ৩ মাস আগে খালাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। কিন্তু এ বিয়েতে রাজি ছিল না শারমিন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় শারমিন।
