লিওনেল মেসির আর্জেন্টিনা আগামী মাসে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইকুয়েডরের সাথে এবং সেন্ট লুইসের মেটলাইফ স্টেডিয়ামে বসনিয়া-হার্জেগোভেনিয়ার সাথে প্রীতি ম্যাচে অংশ নিবে। তিনটি দেশই আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ইকুয়েডরের সাথে ১৫ নভেম্বরের খেলাটি হবে আড়াই বছরের মধ্যে আর্জেন্টিনার কেবল তৃতীয় প্রীতি ম্যাচ। আয়োজকদের পক্ষ থেকে আশা করা হয়েছে, পূর্ণ শক্তির দল নিয়েই আর্জেন্টিনা এই প্রীতি ম্যাচ দুইটি খেলতে আসবে। মেসি, সার্জিও অ্যাগুয়েরোর মতো তারকারা এই প্রীতি ম্যাচগুলোতে খেলবে বলে আর্জেন্টিনার পক্ষ থেকেও ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর মেসি এ সপ্তাহেই বার্সেলোনার হয়ে আবার মাঠে নামেন।
-বাসস/এএফপি
