মাগুরায় ফটকি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:০৯
মাগুরার সলই গ্রামে ফটকি নদীতে শনিবার বিকালে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় কাপাশ ডাঙ্গা গ্রামের নৌকা প্রথম, কাতলী গ্রামের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে নদী তীরে বিশাল মেলা বসে। মেলায় মিষ্টি, মাটির সামগ্রী, কসমেটিক্সসহ নানা জিনিস বিক্রির জন্য আসে। আশপাশের ২০টি গ্রামের মানুষ এই নৌকা বাইচ দেখতে নদী তীরে সমবেত হয়। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।