সাতক্ষীরার কালিগঞ্জে চারদলীয় ফুটবল টুর্নামেন্টে চাম্পা ফুল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে ।
গতকাল রবিবার সকালে কালিগঞ্জের কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা ফুটবল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় রানার আপ হয়েছে ফতেপুর একাদশ। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র হওয়ায় টাই ব্রেকারের চাম্পা ফুল একাদশ ১-০ গোলে ফতেপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।
খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য এইচএম গোলাম রেজা বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি একটি কালার টিভি বিতরণ করেন । এ সময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আনসার আলিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
