স্থানীয় বিএনপির ডাকা গত শনিবার হরতালে কচুয়া উপজেলার জগত্পুর, ঘাগড়া ও তেগুরিয়ায় গাড়ি ভাংচুর, জ্বালানো-পোড়ানো ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদি হয়ে গত শনিবার রাতে কচুয়া থানায় মামলাগুলো দায়ের করে। উপজেলা যুবদল নেতা দুলাল কারাবন্দী অবস্থায় বিনা চিকিত্সায় মারা যাওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। মামলাগুলোতে ১৭৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত প্রায় ১৩শ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মাসুদ এলাহী সুভাস প্রমুখ।
