আট সেকেন্ডেই গোল

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:১১
খেলা শুরুর মাত্র আট সেকেন্ডের মাথায় গোল করে রেকর্ড গড়লেন টিম কাহিল। এটিই ম্যাচ শুরুর পর স্বল্পতম সময় নিয়ে করা গোল। মেজর লিগ সকারের ইতিহাসে এর আগের রেকর্ডটি ছিল ১১ সেকেন্ডে গোলের। সেটি ২০০৩ সালের ঘটনা। গত রবিবার মেজর সকার লিগের খেলায় ড্যাক্স ম্যাককার্টির দীর্ঘ পাস থেকে বল পেয়ে স্বল্পতম সময়ে গোল করার রেকর্ড গড়েন নিউইয়র্ক রেড বুলের এই ফরোয়ার্ড। গোলটির সুবাদে টুর্নামেন্টের ২৫ ম্যাচে ১০টি গোল করলেন এই অষ্ট্রেলিয়ান প্লেমেকার। ম্যাচ শেষে সাবেক এভারটন স্ট্রাইকার বলেন, ‘আমি একটু উপরের দিকে খেলছিলাম। মধ্য মাঠ থেকে লম্বা পাসের বলটি বুক দিয়ে রিসিভ করি। পর পরই একটা বাউন্স দেয়ার পর দূর থেকে শর্ট দিই। বলটি গোলবারের উপরের কোণা দিয়ে জালে জড়িয়ে যায়। এই ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা বড়ো জয়ই পেয়েছি।’ ওই ম্যাচে রেড বুল হাউস্টনকে ৩-০ ব্যবধানে পরাজিত করে।