ইংলিশ ফুটবল দলের অধিনায়ক জন টেরি তার পুরাতন বাড়িটি বেঁচে দিয়েছেন। এর থেকে বড়ো খবর— নতুন একটি বাড়ি কিনেছেন এই চেলসি তারকা। টেরির নতুন আলিশান বাড়িটি পুরাতনটির থেকে চার গুণ বড়। ৪০ লক্ষেরও বেশি পাউন্ড খরচে নির্মিত এই বাড়িটিতে নয়টি বেডরুম, আটটি করে ড্রেসিং রুম বাথরুম এবং একটি সুইমিং পুল থাকবে। বাড়িটির উল্লেখযোগ্য দিক হলো, বাস ভবনের পেছন দিকে বিরাটাকার একটি কৃত্রিম লেক থাকবে। এমনকী নিজস্ব সিনেমা হল এবং স্ট্রীম বাথের ব্যবস্থাও থাকছে। ব্যক্তিগত রাস্তার একেবারে শেষ মাথার এই বাড়িটিতে টেরি এবং তার স্ত্রী টনি বসবাস করবেন এবং চেলসির ট্রেনিং মাঠের থেকে গাড়িযোগে মিনিট দূরত্বে অবস্থিত। বাড়িটি একেবারে নির্জন জায়গায় অবস্থিত হওয়ায় সকলের নজরদারি এড়াতে পারবেন টেরি দম্পতি। আকারে ছোট হলেও আগের বাড়িটি ৫০ লক্ষ পাউন্ডের বেশি দামে বেচতে পারায় খুশি এই ৩২ বছর বয়সী ইংলিশ সেন্টার ব্যাক। টেরি তার পুরাতন বাড়িটি ২০০৩ সালে কেনেন। বাড়িটিকে বসবাসযোগ্য করার জন্য তিন মাস ধরে টানা কাজ চলছে। এখনো রাস্তার কাজ এবং বাড়ির চারপাশে ঘাস বসানোর কাজ বাকি।
