ফক্সিট রিডার
কম্পিউটার ব্যবহারকারী সকলেই পিডিএফ ফাইলের সাথে পরিচিত। এই ফাইল পড়ার জন্য প্রয়োজন হয় বিশেষ একটি রিডার। এর জন্য সবচেয়ে বেশী ব্যবহূত হয় অ্যাডোবি’র অ্যাক্রোবেট রিডার। তবে এর জন্য আর একটি ছোট্ট সফটওয়্যার হচ্ছে ফক্সিট। এটি একটি ফ্রি সফটওয়্যার। অ্যাডোবি’র চেয়েও আকরে ছোট এবং হালকা এই সফটওয়্যার দিয়ে সহজেই পড়া যায় যে কোনো পিডিএফ ফাইল। তবে পিডিএফ সম্পাদনা বা তৈরি করার জন্য এর যে সংস্করণ ব্যবহার করতে হবে, তার জন্য টাকা খরচ করতে হবে। তবে পিডিএফ পড়ার জন্য এর বিনামূল্যের সংস্করণই যথেষ্ট। ডাউনলোডের জন্য ভিজিট করুন www.foxitsoftware.com/downloads।
