জাইটেক্স ২০১৩ মেলায় বেসিস

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ১৮:৪১
গত ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অন্যতম বৃহত্ তথ্যপ্রযুক্তি মেলা ‘জাইটেক্স টেকনোলজি উইক ২০১৩’। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্যোগে দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রতিবারের মতো এবারও মেলায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী বেসিসের চারটি সদস্য কোম্পানি হচ্ছে বিইয়োন্ড টেকনোলোজিস, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, লিডসফট বাংলাদেশ লিমিটেড এবং সলিউশন নাইন লি.। এ ছাড়াও বেসিসের আরও চারটি সদস্য কোম্পানি নিজ উদ্যোগে এই মেলায় অংশগ্রহণ করছে। তারা হলো রিভ সিস্টেমস, মীর টেকনোলোজিস লিমিটেড, মুন নেটওয়ার্কস, সিনক্রোনাস আইসিটি এবং দ্য ডাটাবিজ সফটওয়্যার লি.।