কেউ লেখেন ‘মোমিনুল’, কেউ লেখেন ‘মমিনুল’। ইংরেজীতে যেহেতু Mominul লেখা হয়; তাই দুটোর যে কোনোটাই মেনে নেওয়া যেতে পারে। কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে এসে মোমিনুল হক একেবারেই নতুন তথ্য জানালেন—তার নাম আসলে মুমিনুল হক!
সংবাদ সম্মেলনে এবং পরে ফোনে বারবার নিশ্চিত করে দিলেন, ‘বানানটা হলো ম-এ হ্রস্য উ আকার। মুমিনুল।’ তাহলে মুমিনুলের কথা মেনে তার এই নতুন নামের বানানই চালু হোক। আরও একজন ক্রিকেটারের নামটা আমরা পারফরম্যান্সের ভেতর দিয়েই নতুন করে জানি।
এর আগে এনামুল হক বিজয়ও পড়েছিলেন এই বানান সংক্রান্ত ঝামেলায়। ইংরেজীতে নামের শুরুতে ‘এ’ থাকায় সেটাকে আনামুল হকই লেখা হতো। পরে এনামুল নিজেই সেটা ঠিক করে দিয়েছিলেন।
এইভাবে ভুল ইংরেজী নামের বানানই বা আর কতো!
