গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজির ২২ইএ৬৩ভি মডেলের নতুন এলইডি মনিটর। সিনেমা স্ক্রিন ডিজাইনের এই মনিটরটি খুবই সরু ফ্রেমের এবং আকর্ষণীয় গড়নের। আইপিএস প্যানেলের ১৬:৯ প্রশস্ত পর্দার এই মনিটরের ডিসপ্লে ২১.৫”, রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি/১৭৮ ডিগ্রি, কন্ট্রাস্ট রেশিও ১০,০০০,০০০:১। এটি বিদ্যুত্সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। রয়েছে ডি-সাব, ডিভিআই-ডি, এইচডিএমআই, অডিও-ইন প্রভৃতি সংযোগ সুবিধা। মূল্য ১৪,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।
