বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আজ থেকে দেশজুড়ে শুরু করছে প্রথম ওয়ানডের টিকিট বিক্রি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগেই জানানো হয়েছে টিকিটের দাম।
এই ম্যাচের জন্য হসপিটালিটি বক্স ৩ হাজার টাকা, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, আর্ন্তজাতিক স্ট্যান্ড ১০০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৭৫ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০ টাকা এবং পশ্চিম গ্যালারি ২০ টাকা টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
টিকিট পাওয়ার যাবে ইউসিবির মতিঝিল প্রধাণ শাখা, গুলশান শাখা, সোনারগাও জনপথ শাখা, নয়াবাজার শাখা, ধানমন্ডি শাখা, মিরপুর শাখা ও নারায়ানগঞ্জের চাষাড়া শাখায়।
