জয়সুরিয়ার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৮
সাবেক অধিনায়ক ও শ্রীলংকা ক্রিকেট দলের বর্তমান প্রধান নির্বাচক সনত জয়সুরিয়ার স্ত্রী ডিভোর্স চেয়ে আবেদন করেছেন। জয়সুরিয়ার স্ত্রী সান্দ্রার আইনজীবী অ্যানোমা গুনাথিলাকে জানান যে, বিভিন্ন ক্ষতিপূরণ চেয়ে ২৩ অক্টোবর কলম্বোর জেলা জজ আদালতে মামলা করা হয়েছে। সাবেক অধিনায়ক জয়সুরিয়া বর্তমানে রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসের সরকারের একজন উপমন্ত্রী। গত এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে মাতারা জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জয়সুরিয়াকে এ মাসের প্রথম দিকে ডাক বিভাগের উপমন্ত্রী করা হয়। সূত্র জানায়, সান্দ্রা জয়সুরিয়া তিন সন্তান ও নিজের ভরণ-পোষণের জন্য ২০ মিলিয়ন রুপি দাবি করেছেন। বাসস