জেলা ফুটবল

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:১০
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ ফুটবলে উত্তরা ক্লাব ৭-০ গোলে জাগরণী যুব সংঘকে হারিয়েছে। বাবু চারটি, রাসেল ২, সোহেল একটি গোল করেন। নোয়াখালি জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে শেখ রাসেলকে হারায়। হ্যাটট্রিক করেন জামিল, রাসেলের গোলটি করেন পিন্টু।