রাঙ্গামাটিতে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই উপজেলা একাদশ ৭-০ গোলে রাজস্থলী উপজেলা একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। গত বৃহস্পতিবার রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বিজয়ী দলের জুবায়ের খান জনি একাই করেন চার গোল। এছাড়া সেন্টু চন্দ্র সেন দুইটি ও জব্বার খান অপর গোলটি করেন। আজ রবিবার এ রাউন্ডের দ্বিতীয় খেলায় মাঠে নামবে নানিয়ারচর উপজেলা একাদশ ও কাউখালী উপজেলা একাদশ।
