পরীক্ষার্থীর প্রশ্ন সাধারণ বিজ্ঞান

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ১৯:২৭
সাধারণ বিজ্ঞান বিষয়ের নিচের সমস্যাগুলোর সমাধান জানতে চেয়েছে মাসকট হাই স্কুলের কয়েকজন জেএসসি পরীক্ষার্থী । নিচে সমস্যাগুলোর সমাধান দিয়েছেন মাসকট ইনোভেটিভ কলেজের উপাধ্যক্ষ জনাব স্নেহাংশু শেখর। ১। ব্যাঙকে উভচর প্রাণি বলা হয় কেন? ২। একটি মৌল এর ভর সংখ্যা । এর পারমাণবিক সংখ্যা । মৌলটির একটি পরমাণুতে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয়ে সূত্র জানতে চাই। ৩। ‘বংশগতির ধারা অব্যাহত রাখার জন্য মিয়োটক কোষবিভাজন প্রধান ভূমিকা রাখে।’- বিশ্লেষণ কি হবে। ৪। একখণ্ড পাথর ও এক টুকরা কাগজ একই উচ্চতা থেকে একই সঙ্গে ফেলে দিলে পাথর খণ্ড আগে ভূমিতে পৌঁছায় কেন? ব্যাখ্যা জানতে চাই। ৫।প্রস্বেদনকে ‘Necessary evil’ বলা হয় কেন ? ৬।CaO+2CH3COOH Ca(CH3COO)2+H2O বিক্রিয়াটি কোন ধরনের এবং কেন ? ৭। গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে কোন ধরনের বিদ্যুত্ সংযোগ ব্যবহার করা হয় এবং কেন ? ৮। ফুলের পুংস্তবক ও স্ত্রী স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন ? ৯। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে কেন ? ১০। বাস্তুতন্ত্রকে স্বয়ংসম্পূর্ণ একক বলা হয় কেন ?