দাবা খেলাটা ঘরের ভেতরে অনুষ্ঠিত হয়। তাই হয় তো দেশের রাজনৈতিক অস্থিরতা খুব একটা প্রভাব ফেলছে না। দাবাড়ুরা যদি নিরাপদে খেলতে আসতে পারে তাহলে নির্বিঘ্নে খেলাটা আয়োজন করা যায়। দাবা ফেডারেশন সেভাবেই এগিয়ে যেতে চাইছে। যে কারণে দাবা লিগ আয়োজনে সময় নষ্ট করতে চাইছে না ফেডারেশন। শনিবার থেকে খেলা শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছে। খেলা হবে জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারে, সম্মেলন কক্ষে। ১০ খেলতে প্রিমিয়ার দাবা লিগ। খেলা হবে রাউন্ড লিগ পদ্ধতিতে। ১ নভেম্বর ড্র অনুষ্ঠানের আগেই নিজ নিজ দলগুলোকে খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে ফেডারেশনে। সেই সাথে দাবা ফেডারেশন ৩১ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে নাম এন্ট্রি করতে অনুরোধ জানিয়েছে। প্রিমিয়ার দাবা লিগের দলগুলো হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ দুরন্ত রাজশাহী, তিতাস ক্লাব, একসেস গ্রুপ চেস ক্লাব, নারায়ণগঞ্জ প্রীতম প্রিজম চেস ক্লাব, এয়ার ডেসটিনি লিমিটেড, বাংলাদেশ বিমান, ফেইথ চেস ক্লাব, লিওনাইন চেস ক্লাব, গোপালগঞ্জ চেস ক্লাব।
