আয়না ও সাবিনার গোলে বরগুনার জয়

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:১২
প্ল্যান অনূর্ধ্ব-১৫ ফুটবলে আয়না ও সাবিনার গোলে জিতেছে বরগুনা জেলা। গতকাল পটুয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বরগুনা ২-০ গোলে হারায় ঝালকাঠি জেলাকে হারিয়েছে। হরতালের কারণে অনেক স্কুল প্ল্যান বাংলাদেশের খেলায় অংশগ্রহণ করতে পারছে না বলে ফেডারেশনকে জানিয়েছে। মেয়েদের নিরাপত্তার কথা ভেবে আপাতত খেলাটি স্থগিত রাখা হয়েছে। ৩০ অক্টোবর থেকে পুনরায় খেলা শুরু হবে। বরগুনা ও ঝালকাঠি একদিন আগেই পটুয়াখালী পৌঁছে যাওয়া তাদের খেলাটি গতকাল অনুষ্ঠিত হয়।