গতকাল নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে সানরাইজ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে ধূমকেতু স্পোর্টি ক্লাব হারিয়েছে। আনোয়ার, রিপন, জয়নুল ও প্রদীপ এবং ধূমকেতুর দিপু গোল করেন। গতকাল মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় সিটি ক্লাব ৩-০ গোলে সৌখিন স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। গোল করেন স্বাধীন, গফুর এবং বকর।
