আরেক ইনিংসের অপেক্ষায় মুশফিক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:১৩
ব্যাটিংয়ে আছেন দারুন ফর্মে। অধিনায়ক হিসেবেও একটার পর একটা সফলতা পাচ্ছেন। ঠিক এরকম সময়ে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন অধ্যায়। গত পরশু শনিবার রাতে মানিকগঞ্জের জান্নাতুল ফেরদৌসের সঙ্গে বাগদান সম্পন্ন হয়ে গেছে তার। গতকাল এ খবর নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের বাবা নিজেই। মুশফিকের জন্য গত বেশ কিছুদিন ধরে বিয়ের পাত্রী খোজা হচ্ছিল বলে জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ তারা। সেই পাত্রী দেখার অংশ হিসেবেই জান্নাতুলের মিরপুর বাসায় গিয়েছিলেন মুশফিকুর রহিমরা। আর সেখানে পাত্রী পছন্দ হয়ে যাওয়ায় তার বাবা আংটি বদল অনুষ্ঠানও করিয়ে দিয়ে এসেছেন। এখন অপেক্ষা বিয়ের সানাই বেজে ওঠার। তাহলেই এক জীবন শেষ করে অন্য জীবনে পা দেবেন অধিনায়ক।