চলমান হরতাল ও সহিংস কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ। সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম আহমদ এক বিবৃতিতে বলেন, হরতাল-সহিংসতা দেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক বাণিজ্যিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাকে ব্যাহত করবে। তিনি বলেন, দুই নেত্রী আলোচনার মাধ্যমে সংকট সমাধান করবেন এমনটিই ব্যবসায়ীমহলের প্রত্যাশা।
