শেখ জামালে আরো একজন নাইজেরিয়ান

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৫
শেখ জামাল ধানমন্ডি ক্লাবে আরো একজন নাইজেরিয়ান স্ট্রাইকার এসেছেন। ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়া এই ফুটবলার রবিবার ভোরে পৌঁছেছে। গতকাল অনুশীলন করেছেন স্বদেশী কোচ যোসেফ আফুসির কাছে। শেখ জামালে এখন ছয়জন বিদেশি ফুটবলার রয়েছেন। নাইজেরিয়ান ফেমি, ওকোমেরি, আলী আব্দুল্লাহ, শেখ রাসেল থেকে আসা হাইতির সনি নরদের সাথে আসা স্ট্রাইকার ওয়াটসন আগে থেকেই অনুশীলন করে যাচ্ছেন শেখ জামালে। ৩০ অক্টোবর সকাল ৯টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিজেএমসির সাথে অনুশীলন ম্যাচ খেলবে। বিকালে রেজিষ্ট্রেশন করাবে।