ম্যাভেরিকস-এর নতুন ১০

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১০
আইপ্যাডের নতুন সংস্করণ আইপ্যাড এয়ার আর মিনি আইপ্যাডই কেবল নয়, নিজস্ব অপারেটিং সিস্টেম ম্যাকের নতুন সংস্করণ অবমুক্ত করেও চমক দেখিয়েছে অ্যাপল। ম্যাক ওএস এক্স ১০.৯ সংস্করণটির এই অপারেটিং সিস্টেমের কোড নাম রাখা হয়েছে ম্যাভেরিকস। আগের সব ম্যাক সংস্করণের মতো ম্যাভেরিকসেও যুক্ত করা হয়েছে নতুন বেশকিছু ফিচার। সময়ের সাথে সাথে ল্যাপটপ বা পিসিতে যেসব নতুন নতুন ফিচারের চাহিদা তৈরি হয়েছে, সেদিকে লক্ষ্য রেখেই এসব ফিচার অন্তর্ভুক্ত করেছে অ্যাপল। ম্যাভেরিকসের নতুন ১০টি ফিচারের কথা তুলে ধরা হলো এই লেখায়। আইবুকস ম্যাক ডিভাইসে বই পড়ার অভিজ্ঞতা আরও চমত্কার করে তুলতে নতুন করে ডিজাইন করা হয়েছে আইবুকস। নিজের লাইব্রেরি এবং আইটিউনস স্টোরের মধ্যে সহজে সুইচ করতে যুক্ত করা হয়েছে বিশেষ বাটন। শব্দ খুঁজে বের করা, হাইলাইটস করা ও নোট নেওয়া এবং সব ধরনের ম্যাক ডিভাইসে সিনক্রোনাইজ আরও সহজ করা হয়েছে এতে। মাল্টিপল ডিসপ্লে সমর্থন ম্যাকের নতুন এই সংস্করণে যুক্ত করা হয়েছে একাধিক ডিসপ্লে সমর্থনের সুবিধা। ফলে কোনো ধরনের বাড়তি কনফিগারেশন ছাড়াই ম্যাকে ব্যবহার করা যাবে একাধিক মনিটর। অ্যাপল টিভি সংযুক্ত এইচডিটিভি, এইচডিএমআই কিংবা থান্ডারবোল্ট মনিটরে কাজ করবে এই ফিচার। ম্যাপ অন্যান্য ম্যাপিং সার্ভিসের চাইতে বাড়তি কিছু সুবিধা দিয়েই তৈরি করার চেষ্টা করা হয়েছে ম্যাকের নতুন অ্যাপ্লিকেশন। এখান থেকেই কোনো রুট তৈরি করে তা আইফোন বা আইপ্যাডে শেয়ার করা যাবে। আবার খ্রিডি লুকও যুক্ত হয়েছে এতে। ক্যালেন্ডার আপডেট ক্যালেন্ডার ব্যবহার করে এখন কোনো অ্যাপয়েন্টমেন্টের স্থান খোঁজা, অ্যালার্ম সেট করা এবং এর সাথে ম্যাপকেও যুক্ত করে দেওয়া হয়েছে। একাধিক রঙ ব্যবহার করে একেক ধরনের ইভেন্ট যুক্ত করার সুবিধাও রয়েছে। সাফারি ৭ অ্যাপল নিজস্ব ব্রাউজার সাফারিতেও নতুনত্ব এনেছে অ্যাপল। এইচটিএমএল৫-এর সংযোজন এর আধুনিকায়ন ঘটিয়েছে। পাশাপাশি এর গতিও বেড়েছে। আইক্লাউড কিচেইন আইক্লাউড কিচেইনের মাধ্যমে অ্যাপল ডিভাইস এবং সব ধরনের অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা যোগ করা হয়েছে। ক্রেডিট কার্ডের নম্বর কিংবা ওয়াই-ফাই লগ-ইনের তথ্যও নিরাপদে সংরক্ষণে সক্ষম এটি। ফাইন্ডার ট্যাব ম্যাকের ফাইন্ডার ট্যাব নিয়ে অনেকেই খুশি ছিলেন না। নতুন ফাইন্ডার ট্যাব সেই অসন্তুষ্টি দূর করবে বলে আশা করছে অ্যাপল। ফলে বিভিন্ন ট্যাবের ব্যবস্থাপনা, একাধিক ট্যাবের মধ্যে ফাইল স্থানান্তর অনেক সহজ হয়েছে। নোটিফিকেশন মাউন্টেইন লায়নে নোটিফিকেশন চালু হলেও ম্যাভেরিকসে এসেই সেখান থেকেই বিভিন্ন ম্যাসেজ এবং ইমেইলের রিপ্লাই দেওয়া যাবে। ম্যাকের লকস্ক্রিনেই এটি হাজির হবে। ট্যাগ নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ধরনের ফাইলের জন্যই যুক্ত করা যাবে ট্যাগ। আবার একেক ধরনের ফাইলের জন্য আলাদা করে রঙও যুক্ত করা যাবে। ফলে ফাইল খুঁজে পাওয়া আরও সহজ হবে। এনহ্যান্স ডিটেকশন আগের সংস্করণের চাইতে ডিকটেশন ফিচার উন্নত করা হয়েছে ম্যাভেরিকসে। কথাকে টেক্সটে পরিণত করার ফিচারটি নিঃসন্দেহে সকলকে খুশি করবে।