গ্যাজেটস :লাইভস্ক্রইব স্মার্টপেন ৩

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:১০
কলমকে আমরা দৈনন্দিন লেখলেখির কাজে ব্যবহার করলেও স্মার্টপেন তার চাইতে একটু বেশিই কাজ করতে পারে। এমনই স্মার্টপেন তৈরি করে আসছে লাইভস্ক্রইব। তাদের এই স্মার্টপেন পণ্যে সর্বশেষ সংযোজন লাইভস্ক্রাইব স্মার্টপেন ৩। লাইভস্ক্রইব ডট পেপার ব্যবহার করে এই স্মার্টপেন দিয়ে কোনোকিছু লেখা হলে বা আঁকা হলে তাকে সরাসরি সংরক্ষণ করা যায় ডিজিটাল টেক্সট বা ইমেজ আকারে। ফলে ডিজিটাল কনটেন্ট তৈরি করতে এমন স্মার্টপেন হয়ে উঠবে অত্যন্ত সহায়ক। নতুন সংস্করণের এই স্মার্টপেনে ব্যবহার করা হয়েছে ইনফ্রারেড ক্যামেরা, এআরএম প্রসেসর, ব্লুটুথ স্মার্ট চিপসেট, ফ্ল্যাশ মেমোরি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। ফলে এটি দিয়ে লিখে এর নিজের মেমোরিতেই সংরক্ষণ করা যায়, যা পরবর্তী সময়ে সরাসরি পিসি বা অন্য ডিভাইসে স্থানান্তর করা যায়। নতুন সংস্করণটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একে সরাসরি ব্যবহার করা যায় আইপ্যাড ও আইফোনের সাথে। সেক্ষেত্রে এসব ডিভাইসের ডিসপ্লেতে এই স্মার্টপেন দিয়ে লিখলেই তা সংরক্ষিত হয়ে যাবে। রয়েছে নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনও।