বহিষ্কারের পরই পুনর্বহাল পিসিবি সভাপতি

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২১:৫৯
গতকাল মঙ্গলবার পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি নাজাম শেঠিকে বরখাস্ত করার মাত্র দুই ঘন্টা পরে তাকে আগের পদে বহাল রাখার নির্দেশ দেয় পাকিস্তানের একটি কোর্ট। শেঠিকে বরখাস্ত করার পর তিনি একই কোর্টে আপীল করলে তাকে বহাল রাখা হয়। গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো আইনী লড়াই শেষে পাকিস্তানের একই কোর্ট সেদেশের ক্রিকেট বোর্ডের সভাপতিকে বহিষ্কার করেছিল। অক্টোবরের ১৮ তারিখের মধ্যে সভাপতি পদের জন্য নির্বাচন না দেয়ার অভিযোগে পাঞ্জাব প্রদেশের একজন ক্রিকেট কর্মকর্তা দেশটির একটি কোর্টে পিটিশন দায়ের করেন। গত মে মাস থেকে পিসিবি টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। জুন মাসে পিসিবির তত্কালীন সভাপতি জাকা আশরাফের নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করে কোর্ট। আশরাফ বরখাস্ত হওয়ার পর পিসিবির সভাপতি হন শেঠি।