ভরসা সেই টেন্ডুলকারই

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:১৪
আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শচীন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ, দর্শকপূর্ন স্টেডিয়াম, সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা। একটি ফার্স্ট ক্লাস ম্যাচের জন্য আর কি চাইতে পারেন আপনি? বাকি ছিল কেবল মাঠের লড়াই। ক্ষনে ক্ষনে রং পাল্টানো হরিয়ানা-মুম্বাই’র মধ্যকার রঞ্জি ট্রফির এই ম্যাচে যোগ হয়েছে সেটিও। চার দিনের এই ম্যাচের শেষ দিনে আগামীকাল জয়ের জন্য মুম্বাই’র প্রয়োজন ৩৯। হাতে আছে চার উইকেট। ৫৫ রান নিয়ে মুম্বাই’র ভরসা হয়ে ক্রিজে আছেন শচীন। শিশিরে ভেজা পিচে সকালে কঠিন এক সেশনই পাড় করতে হবে মুম্বাইকে। আর তাই জয়ের জন্য মাত্র ৩৯ রান প্রয়োজন হলেও এখনো ম্যাচে দু’দলের অবস্থানই একই সমতলে। ঘরোয়া ক্রিকেটে টেন্ডুলকারের বিদায়ী ম্যাচের সাক্ষী হতে আসা রোটকের লাহলী গ্রামের দর্শকরা যে তাদের পয়সা উসুল করেই ঘরে ফিরছেন সেটা তাই নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এর আগে ওয়াসিম জাফর এবং আজিঙ্কা রাহানের দ্রত বিদায়ে একটু আগে ভাগেই ক্রিজে চলে আসতে হয় শচীনকে। প্রত্যাশিতভাবেই হরিয়ানা খেলোয়াড়দের পাশাপাশি টেন্ডুলকার দাড়ানো সম্মান পেয়েছেন দর্শকদের কাছ থেকেও। এরপর ১২২ বল মোকাবেলায় ৫৫ রানে অপরাজিত থেকে হরিয়ানার জয়ের পথে কাটা হয়ে দাড়িয়েছেন টেন্ডুলকারই। সাধারণের জন্য মাত্র ৪০০০ টিকেট পুরো ভারতসহ সমগ্র বিশ্ব ক্রিকেট আইকন শচিন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট ম্যাচ স্বচক্ষে দেখার জন্য ব্যাকুল; কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেন্ডুলকারের বিদায়ী টেস্টে সাধারণ দর্শকদের জন্য মাত্র চার হাজার টিকেট বরাদ্দ করেছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এ ম্যাচের টিকেট কালোবাজারিদের হাতে যেতে পারে বিবেচনায় এমসিএ এ স্বল্প সংখ্যক টিকেট সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ করেছে। আগামী ১৪-১৮ নভেম্বর অনুষ্ঠেয় টেন্ডুলকারের বিদায়ী টেস্টের আয়োজক ওয়াংখেড়ে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৫০০০। এমসিএ সাধারণ দর্শকদের জন্য চার হাজার টিকেট বরাদ্দ ছাড়া প্রতিটি ১০ হাজার রুপি মূল্যের ‘স্পেশাল’ আসন হিসাবে বরাদ্দ রেখেছে ১৫শ। এমসিএ সভাপতি শারদ পাওয়ার বলেন, ‘এটা আমার হাতে নেই। আমরা যে টিকেট পেয়েছি সেটাই বিতরণ করেছি। তবে আপনি কিভাবে টিকেট ব্যবহার করবেন আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। সতর্ক থাকার জন্য অবশ্যই আমি মুম্বাই পুলিশকে বলব।’ এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্ট সিরিজের মাধ্যমেই দীর্ঘ ২৪ বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন টেন্ডুলকার। স্মরণীয় এ ম্যাচটিকে যাতে টিকেট কালোবাজারিরা নষ্ট করতে না পারে মূলত এ জন্যই টিকেটে এত কড়াকড়ি। টেন্ডুলকারের পরিবার এবং তার প্রথম কোচ রমাকান্ত আচরেকারের জন্য টিকেট সংরক্ষণ করা হয়েছে। পাওয়ার বলেন, ‘সে আমাদের কাছে কোন টিকেট চায়নি; কিন্তু আমাদের কমিটি তাকে ৫০০ টিকেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ কিংবদন্তি শচিনের নিজ মাঠে শেষ ম্যাচের আগে ১৯৯তম ও সিরিজের প্রথম টেস্ট কোলকাতার ইডেন গার্ডেনে ৬ নভেম্বর শুরু হবে। -বাসস