নরসিংদীতে আজ শুরু হচ্ছে ২য় আন্ত উপজেলা মহিলা ফুটবল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:১৪
আজ বুধবার থেকে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ২য় আন্তঃউপজেলা মহিলা ফুটবল টুর্নামেন্ট। নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টে নরসিংদীর ৬টি উপজেলা মহিলা দল অংশগ্রহন করবে। দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’ তে খেলবে নরসিংদী সদর উপজেলা, বেলাব উপজেলা এবং পলাশ উপজেলা মহিলা ফুটবল দল এবং গ্রুপ ‘বি’ তে খেলবে রায়পুরা উপজেলা, মনোহরদী উপজেলা এবং শিবপুর উপজেলা মহিলা ফুটবল দল। উদ্বোধনী খেলায় নরসিংদী সদর উপজেলা মহিলা ফুটবল দল ও বেলাব উপজেলা মহিলা ফুটবল দল অংশ নেবে। ৬ ও ৭ নভেম্বর সেমিফাইনাল এবং ৯ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।