মন্ত্রিত্বের জন্য ক্রিকেট ছাড়তে হচ্ছে জয়সুরিয়াকে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:০৯
শ্রীলংকার ক্ষমতাসীন দল ইউনাইটেড ন্যাশন পার্টি (ইউএনপি) সরকারের ডাক বিভাগের উপমন্ত্রী সনাত জয়সুরিয়াকে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে পদত্যাগ করতে বলেছে। ইউএনপি বলেছে, ক্রিকেটের উন্নয়ন করার মত যথেষ্ট সময় জয়সুরিয়ার হাতে নেই। দলের সাবেক অধিনায়ক জয়সুরিয়া বর্তমানে সরকারের ডাক বিভাগের উপমন্ত্রী এবং একই সাথে এসএলসির নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউএনপি ওয়েস্টার্ন প্রভিন্সিয়াল কাউন্সিলর নিরোশান পাদুকা বলেন, ‘সে অধিকাংশ সময় বোর্ডের পিছনে ব্যয় করছে কিন্তু ক্রিকেট উন্নয়নের জন্য যথেষ্ট সময় উপমন্ত্রী জয়সুরিয়ার হাতে নেই। এমনকি তার নিজ শহর মাতারা পরিদর্শনে আসার সময়ও তার নেই। বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তার ক্রীড়া ক্ষেত্রে অন্তত ১০ ঘণ্টা বোর্ডকে সময় দেয়া দরকার।’ বাসস