নরসিংদী সদর উপজেলা মহিলা দল দ্বিতীয় আন্তঃ উপজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ১-০ গোলে বেলাব উপজেলা মহিলা দলকে পরাজিত করে। গতকাল বুধবার নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ১৮ মিনিটে বিজয়ী দলের রিপা বেগম একমাত্র গোলটি করেন। বেলাব উপজেলা দল অনেক চেষ্টা করেও গোলটি পরিশোধ করতে পারেনি।
আজ বৃহস্পতিবার রায়পুরা উপজেলা মহিলা দল ও মনোহরদী উপজেলা মহিলা দল মুখোমুখি হবে। খেলায় জেলার ৬টি উপজেলা দল অংশ নিচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
