ডিআইইউ-এ গুগল ম্যাপিং কর্মশালা আজ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ১৮:০৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব ও ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এবং গুগলের পৃষ্ঠপোষকতায় আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ম্যাপিং কর্মশালা ‘ম্যাপআপ’ অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের ব্যবহারের জন্য গুগল বাংলাদেশের বিভিন্ন অংশের মানচিত্র সমৃদ্ধ করার যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। যৌথ এই কর্মশালায় বাংলাদেশে গুগলের কান্ট্রি কনসালট্যান্ট অ্যাডভোকেট, ম্যাপিং বাংলাদেশের রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ারবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও দেশের বিভিন্ন স্থান থেকে ২৭ জন ম্যাপার অংশগ্রহণ করবেন।