ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় হকি দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম। বুধবার ঢাকায় ফিরেছেন তিনি। ঘরোয়া হকি লিগ কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চিয়তা থাকলেও পাকিস্তানি কোচকে কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছে হকি ফেডারেশন। যুব হকি থেকে প্রায় ৪০ খেলোয়াড়কে বাছাই করে রেখে ছিল ফেডারেশন। তাই পাকিস্তানি কোচকে না বসিয়ে রেখে বাচাইকৃত অনূর্ধ্ব-২১ বছর বয়সি খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পক্ষে ফেডারেশন। ফেডারেশনের একটি সূত্র জানায়, পাকিস্তানি কোচ নাভিদ আলমকে অযথা না বসিয়ে রেখে তাকে কাজ দেয়াই ভালো।
