২য় আন্ত উপজেলা মহিলা ফুটবল টুর্ণামেন্টের খেলা

নরসিংদী সদর ও পলাশ উপজেলার ড্র

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:৩৮
নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠানরত দ্বিতীয় আন্তঃ উপজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টে নরসিংদী সদর ও পলাশ উপজেলা মহিলা দলের মধ্যেকার খেলাটি গতকাল শুক্রবার গোল শূন্য ড্রয়ে শেষ হয়। আগামীকাল রবিবার পলাশ উপজেলা ও বেলাব উপজেলা মহিলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।