ডিআইইউয়ে ঢাকা ম্যাপআপ সম্পন্ন

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ১৯:৪৭
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব ও ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এবং গুগল’র পৃষ্ঠপোষকতায় গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ম্যাপিং বিষয়ক ইভেন্ট ‘ঢাকা ম্যাপআপ-ডিআইইউ’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অংশের মানচিত্র সমৃদ্ধ করার যে উদ্যোগ রয়েছে গুগল’র, তারই অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউ’র সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, বাংলাদেশে গুগলের অ্যাডভোকেট আলতাফ উজ জামান, ম্যাপিং বাংলাদেশের রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার মশিউর রহমান মাসুদ, নাসির উদ্দিন টিপু, ড. জাহিদ, গুগলের অনুমোদিত আয়োজক এবং কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের সভাপতি কাজী ফায়জ হোসেন প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেওয়া ২৭ জন ম্যাপার দেশের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা গুগলম্যাপে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।