দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিনিময় সম্প্রসারণে একমত হয়েছে জাপান এবং রাশিয়া। জাপানের রাজধানী টোকিওতে উভয় দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে গতকাল শনিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘টু-প্লাস-টু’ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জাপান এবং রাশিয়া অর্থনীতি, নিরাপত্তা এবং মানুষের প্রতি মানুষের বিনিময়ের বিষয়গুলোর ক্ষেত্রে অধিকতর উন্নয়ন সহযোগিতার জন্য একমত হয়েছে। তিনি আরো বলেন, ‘টু-প্লাস-টু’ বৈঠক জাপান-রাশিয়ার সম্পর্ককে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করেছে। অপরদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, কোরিয়ান উপসাগর এবং জাপান-রাশিয়ার মধ্যকার আঞ্চলিক বিতর্কের ইস্যুগুলো মোকাবিলা করার জন্য উভয় দেশের একসাথে কাজ করা উচিত, যাতে দু’টি দেশই জাতীয় স্বার্থকে ভালভাবে রক্ষা করতে পারে।
