মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহী’র মাঠে অনুষ্ঠিত প্ল্যান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে পদ্মা অঞ্চলের ফাইনালে স্বাগতিক রাজশাহী ২-১ গোলে টাঙ্গাইল জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের মারুফা ও স্বপ্না একটি করে গোল দেন। বিজিত দলের কৃষ্ণা ব্যবধান কমান।
খেলা শেষে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় রাজশাহীর পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম সাজ্জাদুর রহমান ডাবলু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সরিফুর রহমান নুুরল হক, নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম সরকার, ডি.এফ.এ’র সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
