করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কারের ছড়াছড়ি

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:০৩
দেশের ২৮টি করপোরেট হাউসকে নিয়ে আগামী ৮ নভেম্বর শুরু হবে মার্সেল টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় আসর। যেখানে পুরস্কারের ছড়াছড়ি। উদায়াচল ক্লাব ইকবাল রোডের আয়োজনে এবং এসিমস স্পোর্টসের ব্যবস্থাপনায় ৪টি ভেন্যুর ৮টি মাঠে খেলা হবে। ২৮টি দল ৭টি গ্রুপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল, সামরিক জাদুঘর মাঠ, মোহাম্মদপুর ঈদগাহ মাঠ এবং নবীন সংঘ ক্লাব মাঠ। ফাইনাল ৬ ডিসেম্বর। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, সেন্ট্র গ্রুপ, সেভরন, ম্যারিকো, ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আনোয়ারা টেক্সটাইল, বাংলাক্যাট, ওয়ালটন, অ্যাপোলো হাসপাতাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কিউবি, মাল্টি সিকিউরিটিজ, এরিকসন, রবি, আইসিডিডিআরবি, গ্রিন ডেল্টা, স্কয়ার গ্রুপ, বান্দো ডিজাইন, এর্নাজি প্যাক, সান্টোস সাঙ্গু গ্যাস, রেস এসেট ম্যানেজমেন্ট, কম্পিউটার, সোর্স লিমিটেড, ঢাকা ট্রিবিউন, কনফিডেন্স গ্রুপ, স্পটলাইট এবং আরডিএলসি। প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক ওয়ালটন টেলিভিশন। চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্স-আপ ৫০ হাজার টাকা পাবে। এছাড়া মার্সেল দেবে ৩২ ইঞ্চি টিভি। গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ইন্সুরেন্স পার্টনার হিসাবে ৬০০ খেলোয়াড়কে ১ লাখ টাকা করে ১ বছরের এক্সিডেন্টাল ইন্সুরেন্স সেবা দিচ্ছে। এছাড়া থাকছে আরো কয়েকটি খাতে বীমা সুবিধা। টুর্নামেন্ট সেরা পাবেন ১০ লাখ টাকার বীমা সুবিধা। বাজেট ধরা হয়েছে ১৬ লাখ টাকা।