প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল আগমনী ক্লাব ৫-০ গোলে নোয়াখালী ফুটবল একাডেমিকে হারিয়েছে। মোনায়েম, হিমু, আশরাফ কিরন গোল করেন।
কুড়িগ্রামে নাইন স্টার ক্লাব ৩-২ গোলে এ স্পোর্টস ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের অসীম ২, জয় এবং বিজিত দলের বান্টি ২ গোল করেন।
মানিকগঞ্জে সৌখিন স্পোর্টিং ক্লাব দশহারা নবজাগরণীর সাথে ১-১ গোলে ড্র করে।
ঠাঁকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ জেলা ফুটবলে গতকাল ঠাকুরগাঁও আগমনী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও ন্যাশনাল ক্লাবকে। বিজয়ী দলের বুলবুল, জনি এবং বিজিত দলের বিপ্লব গোল করেন।
