প্রিমিয়ার দাবা লিগ

মোহামেডানের দ্বিতীয় জয়

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৪৪
প্রিমিয়ার দাবা লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায়ও মোহামেডান জিতেছে। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত রুপাহালী শাড়িজ প্রিমিয়ার দাবার দ্বিতীয় রাউন্ডের খেলায় মোহামেডান ৪-০ পয়েন্টে হারিয়েছে একসেস গ্রুপকে। মোহামেডানের তাজিকিস্তানের গ্র্যান্ডমাষ্টার আমোনাটভ হারিয়েছেন একসেস গ্রুপের ফিদে মাষ্টার রেজাউল হককে, রাশিয়ান গ্র্যান্ডমাষ্টার সার্গেই ভলকভ হারিয়েছেন একই দলের উতেনকে, গ্র্যান্ডমাষ্টার জিয়াউর রহমান হারিয়েছেন আমিনুল ইসলাম পলাশকে এবং আন্তর্জাতিক মাষ্টার মিনহাজ উদ্দিন আহমেদ হারিয়েছেন হাসান ঈমামকে। মোহামেডানের সাথে সমান পয়েন্ট সমান চার পয়েন্ট নিয়ে এগিয়ে আছে লিওনাইন চেস ক্লাব। এই দলটি গতকাল ৪-০ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে হারিয়েছে। লিওনাইনের ফিদে মাষ্টার জাবেদ সৃজনের আমিনুল ইসলামকে, চঞ্চল কুমার ঘোষ হারিয়েছেন দ্বীন মোহাম্মদকে এবং সোহেল হারিয়েছেন ইব্রাহিম হোসেনকে। তিতাস ৪-০ ব্যবধানে হারিয়েছে গোপালগঞ্জকে। নৌবাহিনী দাবা দল ৪-০ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে হারিয়েছে। নৌবাহিনীর ফিদে মাষ্টার তৈয়বুর রহমান হারিয়েছেন শাহরিয়ার সুমনকে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব হারিয়েছেন মাজেদুর রহমানকে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ হারিয়েছেন আবু সালেহ রিপনকে এবং ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম হারিয়েছেন তোফাজ্জল হোসেনকে। আজ বেলা আড়াইটা হতে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে। খেলাগুলো হচ্ছেঃ মোহামেডান ও সৃজন চেস, ফেইথ চেস ও একসেস গ্রুপ, তিতাস ও নৌবাহিনী এবং প্রিতম-প্রিজম ও গোপালগঞ্জ খেলবে।