রংপুরে গুগল ম্যাপআপ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২০
গত ২ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অনুষ্ঠিত হয়েছে গুগল ম্যাপআপ কর্মশালা। গুগল ম্যাপমেকারের আঞ্চলিক বিশেষজ্ঞ তানজিমুল ইসলাম তানজিলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইলিয়াস প্রামাণিক, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান আতিউর রহমান, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান এবং ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির চিফ এক্সিকিউটিভ ম্যানেজার হাসান শাহেদসহ বিভিন্ন অনুষদের ৩০ জন শিক্ষার্থী। জিও-ওয়াক ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শহরের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়। পরে সংগ্রহকৃত তথ্য মোতাবেক শিক্ষার্থীরা জনপ্রিয় হোটেল, রেস্টুরেন্ট, স্কুল-কলেজ, এটিএম ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ গুগল ম্যাপে যোগ করে দেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়। দেশে গুগল ম্যাপ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে http://mappingbd.org ওয়েবসাইট থেকে।