ওয়ালস্ট্রিটের জন্য প্রস্তুত টুইটার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২১
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের পর এবারে পুঁজিবাজারে সংযুক্ত হতে যাচ্ছে মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় সাইট টুইটার। ওয়ালস্ট্রিটে প্রবেশের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টুইটার। নির্দিষ্ট কোনো দিনক্ষণ না জানালেও ধারণা করা হচ্ছে এই সপ্তাহের শেষের দিকেই পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে টুইটার।