জয়ের ধারায় মোহামেডান

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৫৫
প্রিমিয়ার দাবা লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান। গতকাল মোহামেডান ৪-০ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে হারিয়েছে। প্রথম ম্যাচ হারলেও এরপর থেকে জিতে চলেছে শিরোপা প্রত্যাশী নৌবাহিনী। গতকাল নৌবাহিনী ৩-১ পয়েন্টে তিতাস ক্লাবকে হারিয়েছে। গোপালগঞ্জ চেস ক্লাব ৩-১ পয়েন্টে প্রিতম প্রিজম ক্লাবকে হারিয়ে জয় পেয়েছে।