প্ল্যান অনুর্ধ্ব-১৫ ফুটবলে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন হয়েছে। লক্ষীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাঙ্গামাটি জেলা ৭-০ গোলে খাগড়াছড়ি জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার অনুষ্ঠিত ফাইনালে চাতুই মারমা ৪, মাও চাই মারমা, শিবলিকা তালুকদার এবং নদী চাকমা গোল করেন। চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে যশোর ২-০ গোলে চায়াডাঙ্গাকে হারিয়েছে। গোল করেন অনন্যা রহমান ও লাবনী। এই ম্যাচ শেষে পুরস্কার দিয়েছেন চুয়াডাঙ্গা জেলার ডিসি দেলোয়ার হোসেন। দিনাজপুর বিকেএসপির মাঠে অনুষ্ঠিত ফাইনালে রংপুর জেলা ৮-০ গোলে দিনাজপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। স্বর্ণা ৪, রত্না ২, রোকসানা ও আশা ১টি করে গোল করেন।
